অনলাইন সংস্করণ
২২:৫৯, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
আগামী রোববারের মধ্যে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নিরঙ্কুশ বিজয় জনগনের ভালোবাসা বলেও জানান তিনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগনের দল। ফ্যাসিস্ট শক্তির কারণে উগ্রবাদের উত্থান হয়েছে। এ কারণেই, রাজনৈতিক দলগুলোর ওপর নিপীড়ন চালানো হয়েছিলো দাবি করেন বিএনপি মহাসচিব। তবে, সেই জায়গা থেকে জামায়াত ভালো করেছে বলে মনে করেন তিনি।
জুলাই সনদে যা যা সই করেছে বিএনপি; ধীরে ধীরে সব বাস্তবায়ন করা হবে, উল্লেখ করেন মির্জা ফখরুল। ৩১ দফাও পূরণ করা হবে। সব দলকে নিয়ে বিএনপি পার্লামেন্টে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
আবা/এসআর/২৫