অনলাইন সংস্করণ
২০:৪৮, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) থেকে নির্বাচনি পোস্টার ও ব্যানার সরানোর উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজ হাতে এসব ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করেন।
জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জানান, এটি একটি নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক এলাকা গড়ে তোলার উদ্যোগের অংশ।
এ সময় তার সঙ্গে দলের নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।