ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: জামায়াত আমির

কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না: জামায়াত আমির

দেশের বিভিন্ন জায়গা থেকে একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ অবস্থায় তিনি নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, ‌‌‘প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন? দেশের বিভিন্ন জায়গা থেকে ভাই-বোনদের ওপর একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল আচরণ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এমনকি ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে আমাদের সম্মানিত নারীদের শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনার খবর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসছে।’

তিনি আরও বলেন, ‘ন্যায় ও সত্যের ওপর ইনশাআল্লাহ আমরা অটল থাকব। কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না। যেখানেই এ ধরনের আঘাত আসবে, জনগণকে সাথে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

জামায়াত আমির বলেন, ‘সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। মনে রাখবেন, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। এই দাবি পূরণে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সুযোগ নেই। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’

জামায়াত আমির,ডা. শফিকুর রহমান,অপশক্তি,মাথা নত,নির্বাচনোত্তর পরিবেশ,হামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত