ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কাল ঢাকায় বিক্ষোভ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

কাল ঢাকায় বিক্ষোভ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট

নির্বাচন–পরবর্তী সহিংসতার ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় প্রতিবাদ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে ১১ দলীয় জোটের নেতারা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও জোটের মুখপাত্র ড. হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে, এবং এ বিষয়ে তারা কমিশনকে জানিয়েছেন। এসব হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট।

নির্বাচন–পরবর্তী সহিংসতা,প্রতিবাদ,জামায়াতে ইসলামী,১১ দলীয় ঐক্য জোট,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত