ঢাকা বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে তিনি চন্দ্রিমা উদ্যানে পৌঁছান। এরপর তিনি বাবা ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সুরা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

মোনাজাত শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরআগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।

আবা/এসআর/২৫

বাবা-মা,কবর জিয়ারত,তারেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত