
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ ইব্রাহীমকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জামায়াত আমির ডা. মো. শফিকুর রহমানের একান্ত সচিব (উপ-সচিব) হিসেবে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।