অনলাইন সংস্করণ
১৯:৪০, ১৫ আগস্ট, ২০২৬
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে ‘জাগ্রত জুলাই’ শীর্ষক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
আলোচনা সভায় বক্তারা ফ্যাসিবাদ ও বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে গণতন্ত্রকে সমুন্নত রাখার আহ্বান জানান।
বক্তারা সব ধরনের ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা, গণতন্ত্রকে টেকসই রূপ দেওয়া এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।