ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

খোঁজখবর

উৎসবের মগ্নতায় লা রিভ

উৎসবের মগ্নতায় লা রিভ

কিছুদিন পরেই শুরু হচ্ছে শারদ উৎসব। উৎসবমুখর এ সময়ে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ লঞ্চ করেছে নতুন কালেকশন। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ, রঙ, ঐক্য ও ঐতিহ্যই লা রিভ কালেকশনের অনুপ্রেরণা। এ কালেকশনে ঐতিহ্যবাহী উৎসবের পোশাকের পাশাপাশি চলতি ফল ২০২৬ সিজনের ট্রেন্ড, প্যাটার্ন, কালার প্যালেট ও প্রিন্ট স্টোরির ফিউশন দেখা যাবে। ঐতিহ্যবাহী লাল-সাদা রঙকে প্রাধান্য দিয়ে এবার যোগ হয়েছে সম্প্রতি লঞ্চ হওয়া ফল'২৬ কালেকশনের প্যালেট। ট্রান্সফর্মেটিভ টিল, প্রাইমাল গ্রিন, সেপিয়া, ডাস্টেড ওকার, সি-কেল্প এর মতো আর্থি ও ডিপটোনের সেঙ্গে গ্রিন গ্লো, ইলেক্ট্রিক ফুশিয়া, ফ্রেশ পার্পেল ও ইলেক্ট্রিক ইন্ডিগো অ্যাকসেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এ ছাড়া সফট গ্রাস ও ডিজিটাল মিস্টেরমতো কোমল প্যাস্টেল কালার কালেকশনে সতেজতা ও ভারসাম্য এনেছে। ফল কালেকশনের প্রাকৃতিক মোটিফ, জিওলজিক্যাল স্ট্রাইপ, মস গ্রিন টেক্সচার ও নতুনভাবে উপস্থাপিত প্যাকড ফ্লোরাল প্রিন্ট পূজার পোশাকে উৎসবমুখর রূপ পেয়েছে। হেরিটেজ অ্যান্ড ক্রাফটস স্টোরির প্যাচওয়ার্ক, ট্যাসেল, ট্রাইবাল প্যাটার্ন ও সাংস্কৃতিক উপাদান ট্রাডিশনাল ডিজাইনকে আরও সমৃদ্ধ করেছে। পাশাপাশি সেনসোরিয়াল শিমারের কারচুপি, জরি-জারদৌজি ও ঝলমলে টেক্সচার পূজার বিশেষ মুহূর্তের উপযোগী আভিজাত্য যোগ করেছে। বলা যায়, এ কালেকশন উৎসবের ঐতিহ্য ও চলতি ফল ট্রেন্ডের একটি সমসাময়িক ফিউশন হয়ে উঠেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত