ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট

বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে আউটলুক, টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম কোপাইলট ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিশ্বের অন্তত ৭৪টি দেশের হাজার হাজার ব্যবহারকারী। প্রযুক্তিগত অবকাঠামোর ওপর স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত চাপ পড়ায় বিশ্বজুড়ে মাইক্রোসফটের এ সেবা বিভ্রাট তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির সার্ভারগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হওয়ায় স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট।

বিভ্রাটের কারণে ব্যবহারকারীরা মাইক্রোসফট ৩৬৫ প্যাকেজের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অ্যাপে প্রবেশ করতে সমস্যায় পড়েছেন। বিশেষ করে মাইক্রোসফট এক্সচেঞ্জ অনলাইন সেবা, যার আওতায় আউটলুক ইমেইল অ্যাপ রয়েছে, সেটি অসংখ্য গ্রাহকের জন্য অচল হয়ে পড়ে। এ ছাড়া ক্যালেন্ডার অ্যাপে নির্দিষ্ট কিছু ফাইল ও তথ্য দেখতে না পারার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলটও ব্যাহত হয়েছে। তবে বার্তা আদান প্রদান এবং অনলাইন সভার সেবাগুলো অনেকাংশেই সচল রয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় বিকেল সোয়া চারটার দিকে প্রথম এই ত্রুটি ধরা পড়ে। সন্ধ্যা ছয়টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা সংখ্যায় প্রায় এক লাখ ৪০ হাজার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত