ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নীল ব্যারেলিনা

সুকান্ত হৃদয়
নীল ব্যারেলিনা

দেখি না কি হয়, মানুষ থাকুক নিজের মতো, কেবল আয়ু ফুরিয়ে এলে যখন ঢেলে দেবে সর্পতেল শরীরে, সতীপ্রথা ছিঁড়ে যাবে। কত বয়স হলে বলো, কাকা, বলতে পারবে: ‘আমার মন নাই, পুরোটাই শরীর।’ সবাই তো উড়তে চায়, পারে কজনে? কত দুঃখে হারিয়েছিলাম তোমায়, কত দুঃখে আবার পেয়েছি ফিরে, তবু স্বেচ্ছা বঞ্চনা এই- অনাবিষ্কৃত রেখে দেবো সহজ পাহাড়। যখন শরীর হারিয়ে যাবে শরীরের আড়ালে, আকাশের তুলো টেনে বানানো পেজমার্কারগুলো কোথায় মিলিয়ে যাবে?

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত