ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

দূরত্বের সিঁড়ি

অনিক খুরশীদ
দূরত্বের সিঁড়ি

বড় রাস্তায় শেষ কবে এসে দাঁড়িয়েছিলে

আমার ঠিক মনে নেই!

শুধু আশ্বিনের রোদ গায়ে মাখতে মাখতে;

বাতাসে কচি ধানের পাতা খুব কাঁপছিল

ব্যস এতটুকুই এখনও চোখে ভাসে।

দাঁড়িয়ে শুধু তোমার চোখ পড়েছি

বুকের আগুন কতটুকু পুড়িয়েছে;

তা শুধু জানতো শারদীয় রোদ।

প্রত্যাশার সমুদ্র অজস্র ঢেউ তুলেছে

সময়ের দহনে ক্ষত বিক্ষত

হয়েছে পোড়ামাটির শরীর

একদিন দূরত্বের সিঁড়ি ভাঙতে না পেরে;

আমরা শুধু অস্ত যাওয়া

সূর্যের দিকে তাকিয়েছিলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত