ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

পাংশায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

পাংশায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশা উপজেলার পৌর এলাকার বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিষ্ণুপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো পাওয়া যায়। এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ককটেলগুলো অবিস্ফোরিত অবস্থায় ছিল। এগুলো ব্যবহার করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

এসআরবি-১০ জানিয়েছে, অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত