ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের সলঙ্গা ও চৌহালী থানায় দায়ের করা পৃথক ৩টি মাদক মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা হলেন- চৌহালী উপজেলার নুরুল হক সরকারের ছেলে তোফাজ্জল হোসেন সরকার, রাজশাহীর মাজেদ আলীর ছেলে আব্দুল নয়ন, ময়েজ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ, কুষ্টিয়ার মিরপুর উপজেলার আলম হোসেনের ছেলে মানিকুর রহমান মানিক ও মৃত আশরাফ হোসেনের ছেলে আশিক। গত বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত