ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

নিমগ্ন মুখ

হানিফ রুবেল
নিমগ্ন মুখ

প্রত্যাশার গাঢ় কোন রোদ নেই—

শান্ত জলাধারার মতন প্রাণ প্রবাহের

উদ্যানের পাশ দিয়ে নিঃশব্দে আমাকে নিয়ে চলো,

এ মরুপথে ফেলে নৈরাশ্যের ছাই ধূলো।

অমবশ্যার চৌদিকে মঙ্গলের আলো জ্বেলে

এসো সময়ের মোড় থেকে সরিয়ে ফেলি শোকার্ত বিলবোর্ড—

আমাদের চৌকাঠ পেরিয়ে বসন্ত চলে গেছে নিস্ফল

রুক্ষ শীত বাহুপাশে নিয়ে তবুও উষ্ণতার অভাববোধকে বলি

আমাকে একাই চলে যেতে দাও-ভুলপদক্ষেপহীন,

মর্মমূলে রেখে নিমগ্ন মুখ-জোস্নাৎর ছায়া অমলিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত