ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সুখের চাঁদ ডুবে

এস ডি সুব্রত
সুখের চাঁদ ডুবে

প্রচ্ছন্ন বৃষ্টির আড়ালে ছুটে অনন্ত মহাকাল

আদি থেকে অন্তত কেবলি নিঃস্ব

বড় একা বড় সংক্ষিপ্ত,

শুন্যতা যেন কিছুতেই পিছু ছাড়ে না

মুহূর্তে মুহূর্তে ঘিরে থাকে।

টুকরো টুকরো মেঘ খসে পড়ে নির্দ্বিধায়

জীবনের উঠানজুড়ে,

কুয়াশার হিম সরোবরে

সুখের চাঁদ ডুবে হেমন্তের অমাবস্যার রাতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত