প্রিন্ট সংস্করণ
০০:০০, ১৪ নভেম্বর, ২০২৬
স্নায়ুর ভেতরে এক অর্ধ বয়স্ক লোক নিশ্চহ্ন
হয়ে যাবে!
অই দূরে, ভাঙা চাঁদের অগ্রহায়ণ কেবল
নিরাময়হীন দৃষ্টি রেখে কতকিছু দেখাবে
পরস্পরে দুমুখো সংহতির মুখোমুখি—
সমবয়েসী বিরক্তিকর বাধ্যবাধকতা মুছে
ফের দাঁড়ায়া তারপর! উদ্বত সুরে বলবে
এই রোদে পুড়ে বুনো লতানো গোলাপ গাছের
নিচে পৌঁছলে, মহেঞ্জোদারোয় গানচর্চার
আয়োজন করো; সুগঠিত ভাষায়—
সব সর্বনাশ রিহার্সাল করে না হয় অসংখ্য
ব্রক্ষ্মকমলের সঙ্গে মিশে যাবে আর উঠতি
স্টেশনের সাইনবোর্ডে তাকায়া একজন
ফটোগ্রাফার...
কাঠপেন্সিল ও রাবারে আঁকানো দিনগুলো
হাতে ওঠায়া বলে দিবেন, গুছিয়ে রেখ...