ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

তাড়াশে বজ্রপাতে কৃষক নিহত

তাড়াশে বজ্রপাতে কৃষক নিহত

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মালশিন গ্রামে বজ্রপাতে কৃষক আজিজুল ইসলামের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের ইনসাফ আলীর ছেলে। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রোববার দুপুরে কালো মেঘের তর্জন গর্জন ও বৃষ্টিতে ওই কৃষক বাড়ির পাশে মাঠে কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত