ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে মা ছেলেসহ চারজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে মা ছেলেসহ চারজনের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের নুর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন (২২) ও তার স্ত্রী সিনথিয়া (২০)। এছাড়া কাঁচপুরে মিতু (২২) নামে এক নারী ও তার ছেলে মো. রোহানের (৫) লাশ উদ্ধার করা হয়েছে।

জানাগেছে, সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই পারিবারিক দ্বন্দ্বের জের ধরে গত শুক্রবার তারা আত্মহত্যা করেছেন। তাদের সংসারে ৩ বছরের একটি ছেলে রয়েছে। পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, কাঁচপুর এলাকায় পারিবারিক কলহের জেরে মিতু ও তার পাঁচ বছরের ছেলে রোহান বিষপান করে মারা গেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তাদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রোহানকে মৃত ঘোষণা করেন। মিতুকে হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। রাত ১১টার দিকে সেখানেই তার মৃত্যু হয়। নিহত মিতু ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে। তার স্বামীর নাম রাজীব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত