ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবির ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে গাইবান্ধা জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তার শহীদুল্লাহেল কবির ফারুক সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢোলভাঙ্গা স্কুল অ্যাডভোকেট কলেজের প্রভাষক সাদুল্লাপুর উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের সাবেক বিডিআর সদস্য মোশাররফ হোসেন নওশার ছেলে। সদর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম তালুকদার জানান, জেলা বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্লাহেল কবির ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। ওই মামলায় আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি আরও জানান, জামিনের পর থেকে ফারুক প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত