ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

টাইফয়েড টিকাদান নিয়ে পরামর্শ সভা

টাইফয়েড টিকাদান নিয়ে পরামর্শ সভা

চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে রাজশাহীতে কোনো ধরনের জড়তা নেই। এ টিকা নেওয়ার জন্য শিশু ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। টিকাদানের প্রথম সপ্তাহে এ বিভাগে শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ শতাংশ শিক্ষার্থী টিকা নিয়েছে। গণমাধ্যমকর্মীদের রাজশাহী বিভাগীয় পরামর্শ সভায় এ তথ্য জানিয়েছে রাজশাহী স্বাস্থ্য দপ্তর। গতকাল শুক্রবার সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (এনআইএমসি) আয়োজনে এ পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, এবারের ক্যাম্পেইনে রাজশাহী বিভাগে ৫২ লাক্ষেরও অধিক শিশুকে আমরা টিকা দেবো। এরইমধ্যে ২৫ শতাংশ শিশুকে টিকা দেওয়া হয়েছে। আল্লাহর রহমতে এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। কোনো বিরূপ প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। এই টিকা কার্যক্রম সঠিকভাবেই এগোচ্ছে। এ সময় গণমাধ্যমকর্মীরা একেবারে শুরু থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সঙ্গে আছে- এমন মন্তব্য করে তিনি এ ক্যাম্পেইনের প্রচার- প্রচারণায় আরও বেশি সক্রিয় হওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান এবং ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেইঞ্জ বিশেষজ্ঞ শেখ মাসুদুর রহমান। এছাড়া ক্যাম্পেইনের নানা দিক তুলে ধরেন সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম এবং ইউনিসেফ ও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত