ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

একমঞ্চে সাত মনোনয়ন প্রত্যাশীর রিভিউ আবেদন

একমঞ্চে সাত মনোনয়ন প্রত্যাশীর রিভিউ আবেদন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার নবীনগর হাই স্কুল মাঠে নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সব অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য নাজমুল কবিরের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মো. জসিম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূইয়া শিশির, জেলা বিএনপির উপদেষ্টা ও ডাকসুর সূর্যসেন হলের সাবেক জিএস সাইদুল হক সাঈদ, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কেএম মামুনুর রশিদ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য রাজিব হাসান চৌধুরী পাপ্পু। সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সদস্য হযরত আলী। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে অপ্রত্যাশিতভাবে অ্যাডভোকেট আব্দুল মান্নানের নাম ঘোষণা করা হয়েছে। আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে তার নমিনেশন বাতিলের অনুরোধ করছি। নবীনগর থেকে যে নমিনেশন পেয়েছি সে আমাদের এই সাতজনকে চিনেন না। কারণ সে গত ১৭ বছর মাঠে ছিল না, সে এখন কালো চশমা পড়ে থাকে। আপনি নমিনেশন পেয়ে এখন কাউকেই চিনেন না। আপনি আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসন করছেন। এটা প্রাথমিক মনোনয়ন, এটা চূড়ান্ত মনোনয় নয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত