
গতকাল বুধবার বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) এর উদ্যোগে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এর কারিগরি সহায়তায় নেত্রকোনায় বারটান-র আঞ্চলিক কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বারটান-র আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার ঊর্ধ্বতন কর্মকতা ও অঞ্চল প্রধান ড. আলতাফ উন-নাহারের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান-র প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহেনা আকতার।
বারটানের বিভিন্ন কার্যক্রম ও পুষ্টিগ্রাম নিয়ে বিস্তারিত স্লাইড প্রেজেন্টেশন করেন, বারটানের আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার ঊর্ধ্বতন কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড.আলতাফ উন-নাহার। অনুষ্ঠানের প্রধান অতিথি বারটান-র প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহেনা আকতার তার বক্তব্যে বলেন, আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, ৭৫টি পরিবারকে সহায়তা দিয়ে একটি পুষ্টিগ্রাম স্থাপন করে দৃষ্টান্ত তৈরি করা হয়েছে, এই ৭৫টি পরিবার প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত জ্ঞান তাদের প্রতিবেশীর মধ্যে শেয়ার করে স্বাবলম্বী হতে সহায়তা করবে। কর্মশালায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিরুল ইসলাম, প্রকল্প ম্যানেজার তাসনীম মাহজাবিন বক্তব্য রাখেন।