ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালী ডিসির মতবিনিময়

নোয়াখালী ডিসির মতবিনিময়

নোয়াখালীতে নবাগত জেলা প্রশাসক সফিকুল ইসলামের সঙ্গে বিভিন্ন সংগঠন নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নোয়াখালী বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে নোয়াখালী সিটি, নোয়াখালী বিভাগ, বিমানবন্দর, ইকোনমিক জোন, চৌমুহনী বাজার, চৌরাস্তা চারদিকে সংযোগ স্থল ও মাইজদি যানজট, খাল দখল মুক্ত, জলাবদ্ধতা নিরসনে করণীয় আইনশৃঙ্খলা উন্নয়ন ইত্যাদি নিয়ে আলোচনা মতবিনিময় করেন। গতকাল জেলা প্রশাসক হল রুমে নবাগত জেলা প্রশাসক সফিকুল ইসলামের সভাপতিত্বে জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক সংগঠন নেতারা মতবিনিময় সভা উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য আবু নাছের, জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী বারের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ আমিরুল ইসলাম বুলবুল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত