ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ

চলন্ত ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ-ঈশরদী রেলপথের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। জিআরপি থানার ওসি দুলাল উদ্দিন জানান, গত বুধবার রাত ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশনে পৌঁছার আগেই কোবাদশেখ মোড়ে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ন্যাকড়ায় জড়ানো আগুনের মতো পেট্রোলের বোতল ওই চলন্ত ট্রেনের ইঞ্জিনে নিক্ষেপ করে দুর্বৃত্তরা এবং ইঞ্জিনের পাশেই ফাঁকা জায়গায় পড়েছিল। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্তও শুরু হয়েছে। এ বিষয়ে ওই স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে কে বা কারা নেকড়ায় জড়ানো এ বোমা নিক্ষেপ করেছে সে বিষয়ে জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত