ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত দুই

কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত দুই

মাদারীপুরের রাজৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এদের মধ্যে একজন স¦র্ণ ব্যবসায়ী। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজৈর উপজেলার আমগ্রামের বিকাশ সরকারের ছেলে বিপ্লব সরকার (৩০) ও একই গ্রামের নিত্যানন্দ গাইনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় দোকান বন্ধ করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী পলাশ গাইনসহ তিনজন। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ি এলাকায় আসলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই স¦র্ণ ব্যবসায়ী পলাশ ও তার বন্ধু বিল্পব মারা যান। আহত একজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত