ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আ.লীগ নেতা গ্রেপ্তার

আ.লীগ নেতা গ্রেপ্তার

নাটোরের লালপুরে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তোফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তোফাজ্জল হোসেন তোফা দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান, লালপুর উপজেলায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত