ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

অভিযোজন পরিকল্পনা নিয়ে আলোচনা

অভিযোজন পরিকল্পনা নিয়ে আলোচনা

স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণে প্রণীত স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন পরিকল্পনা বিষয়ে জেলা পর্যায়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা প্রশাসন ও বেসরকারি সংগঠন ফ্রেন্ডশিপের আয়োজনে এবং ব্রিটিশ হাইকমিশনের অর্থায়নে নবপল্লব প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত শেয়ারিং মিটিং এ প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মইনুল ইসলাম মঈন। ফ্রেন্ডশিপের সহকারি পরিচালক ফরিদ আহমেদ সাগরের সভাপতিত্বে এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা প্রথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফএম মান্নান কবীর, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. ইশরাত জাহান সুমনা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান মনির, উত্তরণ প্রতিনিধি অ্যাডভোকেট মনির হোসেন, ফ্রেন্ডশিপের রিজিওনাল কোওর্ডিনেটর সাখাওয়াত হোসেন, রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান, উপজেলা প্রজেক্ট কোওর্ডিনেটর দীপঙ্কর সাহা, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি গোলাম মোয়াজ্জেম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত