ঢাকা শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাঘারপাড়ায় বিপুল অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

বাঘারপাড়ায় বিপুল অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

যশোরের বাঘারপাড়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার বিকাল থেকে যশোরের বাঘারপাড়ার ধলগ্রাম ইউনিয়নের দরিহাগড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান শুরু হয়। ৮ ঘন্টার শাসরুদ্ধকর অভিযান শেষে রাত ১২টার পর সেনাবাহিনীর পক্ষ থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। গতকাল রোববার সকালে বাঘারপাড়া স্কুলে প্রেস ব্রিফিং করে যৌথ বাহিনী।

অভিযানে চারটি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন, ৩৯ রাউন্ড গুলি, ১০টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, ৯টি দেশিও ধারালো অস্ত্র, ৫টি মোবাইল ও সরঞ্জাম, ৬টি সিম কার্ড, ১টি চার্জার, ৫টি সিসি টিভি ক্যামেরা, ২টি ওয়াকি টকি সেট, আতশবাজি বা চকলেট বাজি, উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফি এ এসব তথ্য প্রদান করা হয়। হ্যান্ড গ্রেনেডগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ড্রাম ও স্টিল ট্রাঙ্কে লুকানো অবস্থায় ১০টি গ্রেনেড সদৃশ বস্তু এবং বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়েছে। সূত্র জানিয়েছে, অভিযানে মূল সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে চুন্নু মোল্লার ছেলে রায়হান মোল্লাকে।

তিনি দরিহাগড়া গ্রামের বাসিন্দা এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে রায়হান পালিয়ে যায়। তার বসতঘর থেকেই এসব অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধার করা বিস্ফোরক সামগ্রী সেনাবাহিনীর বিশেষায়িত বোমা নিষ্ক্রিকরণ দল কর্তৃক নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা এসব অস্ত্র ও বিস্ফোরক জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারত।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানও হয়েছে, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তৎপরতার তথ্য পেলে নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত