ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রায়পুরে চার ছিনতাইকারী গ্রেপ্তার

রায়পুরে চার ছিনতাইকারী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে পথরোধ করে এক যুবকের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা করার পর অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ইমাম হোসেন ইয়াকুব তার খামারের অসুস্থ মুরগির চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে রায়পুর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্বলাছ এলাকায় অবস্থিত রয়েল সাকুরা ক্যাফে-এর দক্ষিণ পাশে এক খামারির সঙ্গে দেখা করতে যান। তবে খামারটি বন্ধ থাকায় তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ইয়াছিন আরাফাত, মো. সোহাগ এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই কিশোর পথরোধ করে পাশের একটি সরিষা খেতে নিয়ে যায়।

সেখানে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তার ব্যবহৃত ইনফিনিক্স হট ১৪আই মডেলের একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে ভুক্তভোগী অভিযুক্তদের নামণ্ডঠিকানা সংগ্রহ করে থানায় লিখিত অভিযোগ করলে মামলা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত