ঢাকা রোববার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সার ব্যবসায়ীকে জরিমানা

সার ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীর ডোমারে লাইসেন্স ছাড়া বিএডিসির সার বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার গোমনাতী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে সার ব্যবসায়ী মো. নুর আলমকে অর্থদণ্ড দেন আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও পুলিশের একটি টিম অংশ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত