ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না : আমির হামজা

অবৈধ অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন সুষ্ঠু হবে না : আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বর্ডার দিয়ে এই কয়েকদিনে বহু অবৈধ অস্ত্র অলরেডি ঢুকেছে। প্রশাসনকে জানিয়েছি, এগুলো উদ্ধার না করলে আবার এগুলোও ব্যবহার হবে। নির্বাচন সুষ্ঠু হবে না। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার জগতী দর্গাতলা স্কুল মাঠে নারী সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। আমির হামজা নারীদের উদ্দেশ্য বলেন, মেয়েরা কুটির শিল্প হস্তশিল্পের মাধ্যমে সম্মানের সঙ্গে ঘরে বসে পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তিনি আরও বলেন, ভোটারদের কাছে ব্যাপক সারা পেয়েছি এবং পাচ্ছি এখনও। তাদের দাবি আমরা কাজ চাই এবং নিরাপত্তার সঙ্গে চলতে চাই। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি আমরা কাজের ব্যবস্থা করব এবং আগামীতে এ দেশের নিরাপদে থাকার জন্য যেগুলো হুমকি সেগুলো দূর করার আমরা সর্বাত্মক চেষ্টা করব। বিশেষ করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা। এটা থাকবে না আমাদের বাংলাদেশে। আমরা দখলবাজি বন্ধ করব ইনশাআল্লাহ। হামজা আরও বলেন, লেভেল প্লেলিং ফিল্ড এখনও তৈরি হয়নি, আমাদের মায়েরা আমাদের মা বোনেরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে। যারা হুমকি দিচ্ছেন তাদের তালিকা আমাদের কাছে আছে, আমরা প্রশাসনকে দিব। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য অস্ত্র উদ্ধার এবং যারা হুমকি ধামকি দেয় এদেরকে কন্ট্রোলে আনা লাগবে। নারী সমাবেশ জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, সদর আমির এনামুল হকসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত