ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসনের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল আশিকুল আলমীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া। মেজর জেনারেল মো. আলীমুল আমীন এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, সিলেট। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেডিয়ার, জেলা কমান্ডার বিজিবি, অধিনায়ক সেনাবাহিনী ও বিজিবি, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার এবং জেলা প্রশাসক, মৌলভীবাজার মো. তৌহিদুজ্জামানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত