ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা

সোনাগাজীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে আলোকিত বাংলাদেশ প্রতিনিধি বাহার উল্লাহ বাহারকে সভাপতি, দৈনিক স্টারলাইন প্রতিনিধি এসএন আবছারকে সহ-সভাপতি ও বাংলাদেশ সমাচার প্রতিনিধি সালাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গত রোববার সন্ধ্যায় মেইনরোড বিউটি ম্যানশনে ইউনিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সরাসরি ভোটে সভাপতি সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক মো. নোমান (আমার দেশ), কোষাধ্যক্ষ মো. শাহিদ ফরিদ (আজকের খবর), সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন রনি (ফেনীর প্রান্তর) নির্বাহী সদস্য কাজী মিজানুর রহমান মিষ্টার (নতুন আলো প্রতিদিন) হাবিবুল ইসলাম রিয়াদ (রূপালি বাংলাদেশ) মো. আবু তাহের (উত্তরণ) ইকবাল হোসাইন (মর্নিং পোস্ট) এবং ইকবাল হোসেন শাহেদ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত