ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চেক প্রত্যাখ্যান মামলায় শিক্ষিকা গ্রেপ্তার

চেক প্রত্যাখ্যান মামলায় শিক্ষিকা গ্রেপ্তার

ব্যাংক চেক প্রত্যাখ্যান (ডিজ-অনার) মামলায় আদমদীঘি উপজেলার ছোটআখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলুদা পারভিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষিকা মৌলুদা পারভিন আদমদীঘি উপজেলার কোমারপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে ও বিনাহালী গ্রামের ইসরাফিল হোসেনের স্ত্রী। আদমদীঘি থানার ওসি আতাউর রহমান, মৌলুদা পারভিনের বিরুদ্ধে নওগাঁ সদর ১নং আমলী আদালত কর্তৃক ব্যাংক চেক প্রত্যাখ্যান দুটি পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত