ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে : মুফতি রেজাউল করীম

কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে : মুফতি রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন- সন্ত্রাসী কর্মকাণ্ড বা কেন্দ্র দখলের চিন্তা করলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। গতকাল শুক্রবার বরগুনার আমতলী উপজেলার পৌরসভা মাঠে বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মাহমুদুল হোসাইন ওলিউল্লাহর নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ভোটকেন্দ্রে দখলের চিন্তা করবেন না। আপনারা ইসলামী দলের নেতাকর্মীদের নাম শুনেছেন। কিন্তু আপনার ভালো করে জেনে রাখেন, আমরা কিন্ত সভ্যে সভ্য। কিন্তু খোদা না কাজ আমাদের যদি টালানো হয়, এমনভাবে গর্জন শুরু হবে যে আপনারা বঙ্গোপসাগরে নিক্ষেপ হবেন, আপনাদের খোঁজ করেও পাওয়া যাবে না। আমাদের বিরক্ত করবেন না। ভালো থাকতে দেন, আপনারাও ভালো থাকেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজনে ভোটারদের পা ধরে হলেও হাতপাখা প্রতীককে বিজয় করতে হবে। দেশে ইসলামের বিজয় দক্ষিণাঞ্চল থেকেই শুরু হবে।

বরগুনা-১ আসনে হাতপাখা প্রতীকের বিজয় সুনিশ্চিত জানিয়ে তিনি বলেন, ইসলামী আন্দোলন নির্বাচনে বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে পারবো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত