ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

চাঁদপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। গতকাল শুক্রবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজনে ২য় দিনের প্রশিক্ষণের শুরু হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল সিদ্দিক। তিনি বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষতার জন্য স্বচ্ছতার সঙ্গে প্রশাসন নির্বাচনের কাজ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফের সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বিএম হান্নান, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সময় টিভির জেলা প্রতিনিধি ফারুক আহমেদ ও দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবির গবেষক মোহাম্মদ সিদ্দিক ফারুক। ২য় দিন গণমাধ্যমকর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা, গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫, নির্বাচন রিপোর্টিং ধরন ও প্রকরণ, নির্বাচনকালে গণমাধ্যমকর্মীর শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা, ভুয়া তথ্য, অপতথ্য, ভুয়া সংবাদ, হেট স্পিচ, গুজব, প্রোপাগান্ডা ইত্যাদির মোকাবেলা গুরুত্ব, ফ্যাক্ট চেক বিষয়ের উপর প্রশিক্ষণ দেন দ্য ডেইলি ষ্টার এর সিনিয়র রিপোর্টার বাহারাম খান। গত বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত