ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নিখোঁজের ৯ দিন পর শিশুর লাশ উদ্ধার

নিখোঁজের ৯ দিন পর শিশুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদীতে পড়ে নিখোঁজের ৯ দিন পর শিশু এবাদ উল্লাহ’র লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই উপজেলার রামকান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৭ জানুয়ারি বাড়ির পাশে খেলা করার সময় শিশু এবাদ উল্লাহ নদীতে পড়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুজি করে তার সন্ধান মেলেনি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি জিডি করা হয়। নিখোঁজের ৯ দিন পর গত বৃহস্পতিবার বিকালে ওই উপজেলার চরতাড়াবাড়িয়া এলাকায় ফুলজোড় নদীতে শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুল আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত