ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণ

আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণ

কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজ অপসারণকে পরিকল্পিত সাইবার হামলা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় একটি দল এবং তাদের নেতাকর্মীরা ভীত হয়ে এ ধরনের ন্যাক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে আমার মনে বিশ্বাস। গত বৃহস্পতিবার রাত ৮টায় তার নিজ অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মুফতি আমির হামজা বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে মানুষের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম। দীর্ঘদিন ধরে তিনি ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেশ-বিদেশের মানুষের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা ও নৈতিকতার বার্তা তুলে ধরছেন। তবে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার অফিসিয়াল পেজের বিরুদ্ধে নিয়মিত ফেক স্ট্রাইক বা মিথ্যা অভিযোগ জানিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুর থেকে তার ভেরিফাইড ফেসবুক পেজটি ডিজেবল হয়ে যায়। তিনি দাবি করেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত সাইবার হামলা বলেই মনে হচ্ছে। নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষের একটি দল ও তাদের নেতা-কর্মীরা এ ধরনের ন্যাক্কারজনক সাইবার সন্ত্রাসে জড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, অফলাইনের পাশাপাশি অনলাইনে তার প্রচারণা ব্যাপক সাড়া ফেলায় প্রতিপক্ষ দিশেহারা হয়ে পড়েছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ঠেকাতেই ডিজিটাল প্লাটফর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে। ফেসবুক পেজটিতে সাড়ে ছয় লাখের মত ফলোয়ার ছিল বলে উল্লেখ করে মুফতি আমির হামজা বলেন, এ ধরনের সাইবার সন্ত্রাস ও গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টা তাদের দমাতে পারবে না। জনগণের ভালোবাসা ও সমর্থনই তাদের প্রধান শক্তি বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এরইমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ প্রমাণসহ আপিল করা হয়েছে এবং পেজটি পুনরুদ্ধারে তাদের টেকনিক্যাল টিম কাজ করছে। পাশাপাশি যারা এই ডিজিটাল অপরাধের সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করতে প্রয়োজনে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়েরসহ দেশের প্রচলিত আইনের আশ্রয় নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত