ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পর্শে ১২ বছরের শিশুর মৃতুর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলার শেখরনগর ইউনিয়নের বড়াম বাজার জেলে পাড়া এলাকায় বিদ্যুৎস্পর্শ হয়ে সিদু বর্মন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সিদু বর্মন জীবন বর্মনের ছেলে। স্থানীয়রা জানায়, বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়ানোর সময় সিদুর ঘুড়িটি বিদ্যুতের তারে আটকে যায়। পরে ঘুড়িটি নামানোর জন্য একটি লোহার রড ব্যবহার করলে অসাবধানতাবশত রডটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। এতে সে গুরুতরভাবে বিদ্যুৎস্পর্শ হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত