ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলা ইশারা ভাষা দিবস

বাংলা ইশারা ভাষা দিবস

রংপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা সমাজসেবা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রংপুরের আয়োজনে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয় রংপুরের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মনিমুন আকতার, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হামিদ, রংপুর বধির সংঘের সভাপতি রশিদুল সুলতান বাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা ও ইশারা ভাষার উপর কথা বলেন জিনিয়া পারভীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত