
ফেনীর সোনাগাজীতে জামায়াতের আয়োজনে ১১ দলীয় জোটের ডা. ফখরুদ্দিন মানিক এর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনি জনসভা সোনাগাজী হাইস্কুল মাঠে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, ডাকসু জিএস এসএম ফরহাদ, চাকসু জিএস সাঈদ বিন হাবিব, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিপি প্রার্থী ছাত্রনেতা হাসানুল বান্না, চাকসু সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল নোমান।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফার সভাপতিত্বে, উপজেলা জামায়াতের সেক্রেটারি এএসএম বদরুদ্দোজার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ফেনী-৩ নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখর উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু মুছা, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবদুর রহিম, জেলা পেশাজীবি ফোরামের সভাপতি আবু বকর ছিদ্দিক মানিক, সাবেক ছাত্রনেতা ইব্রাহীম বাহারী, মেজবাহ উদ্দিন ফারুক, ফেনী শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, এবি পার্টির উপজেলা সমন্বয়ক ওয়াছিউর রহমান খসরু প্রমুখ।