ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুরে শিক্ষকদের সম্মাননা

দুর্গাপুরে শিক্ষকদের সম্মাননা

নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের উৎসবমুখর পরিবেশে অ্যাডভান্সড মডেল স্কুলের শিক্ষকদের বিশেষ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে অ্যাডভান্সড মডেল স্কুল মিলনায়তনে এ সম্মাননা স্মারক শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। ‘শিক্ষায় আলোর প্রতীক’ প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন ও মেধা বিকাশে অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের কাজের প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সম্মাননা স্মারকপ্রাপ্ত শিক্ষক প্রমা সাহা জানান, যেকোন ভালো কাজের স্বীকৃতি পেতে অনেক ভালো লাগে। এটি কাজের পরিধির মান আরও বাড়িয়ে দেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত