
ময়মনসিংহ ত্রিশাল উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে নির্বাচনি রিপোর্টিং, ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ত্রিশাল অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুল রহমান,অনুষ্ঠানটি উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন খোরশিদুল আলম মজিব( সভাপতি ত্রিশাল প্রেসক্লাব) কর্মশালাটি সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান নোমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক, নিরপেক্ষ ও যাচাই করা তথ্য প্রকাশের মাধ্যমে গণমাধ্যমকে জনগণের আস্থার জায়গায় থাকতে হবে। তিনি বলেন, নির্বাচনের সময় সাংবাদিকরা ভোটকেন্দ্র ও নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন, তবে কোনো প্রকার গুজব, অপপ্রচার কিংবা অযাচাইকৃত তথ্য প্রকাশ করবেন না।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, নির্বাচনি আচরণবিধি মেনে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করবেন। কোনো প্রার্থী বা দলের পক্ষে কিংবা বিপক্ষে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করবেন না। কর্মশালায় আলোচকরা জানান, ত্রয়োদশ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্যাহ্ আল মোতাহসিম বলেন নির্বাচনে সাংবাদিকরা ভোটকেন্দ্রের পরিবেশ, ভোটগ্রহণ প্রক্রিয়া ও সার্বিক পরিস্থিতি সংবাদ আকারে তুলে ধরতে পারবেন, সেইক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। অবশ্যই নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তথ্য সংগ্রহ করতে পারবেন, ভোটগ্রহণে ব্যাঘাত সৃষ্টি হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে এমন সংবাদ বা মন্তব্য করা থেকে বিরত থাকবেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকরা প্রসঙ্গে সাবরিনা মেহরীন রাহা (সহকারী অধ্যাপক জাককানইবি) তার বক্তব্যে নির্বাচনি রিপোর্টিংয়ে ফ্যাক্ট চেকিং টুল, ছবি ও ভিডিও যাচাইয়ের কৌশল এবং ভুয়া তথ্য শনাক্ত করার বিভিন্ন পদ্ধতি নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠান শেষে কর্মশালায় অংশগ্রহণকারী প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাতে ত্রিশাল প্রেসক্লাবের পক্ষথেকে বেগ ও সনদপত্র দেওয়া হয়।