
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার প্রতি সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইউপিডিএফ’র প্রচার বিভাগের মুখপাত্র নিরন চাকমা সংবাদ বিজ্ঞপ্তিতে প্রদান করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গত ৬ ফেব্রুয়ারি বিএনপি জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে ইশতেহার প্রকাশ করেছে তাতে পাহাড়ের মানুষের মৌলিক অধিকারের প্রতিশ্রুতি রাখা হয়নি। সে কারণে ইউপিডিএফ মনে করে জাতীয় সংসদের ভেতরে ও বাইরে পার্বত্য চট্টগ্রামের জনগণের দাবি-দাওয়া ও আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতে ও তার জন্য সংগ্রামের কোনো বিকল্প নেই। পাহাড়ের মানুষের অধিকার রক্ষায় স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমাকে ভোট দেওয়ার আহ্বান জানান।