ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা

চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও কার্যকর করতে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা আইনশৃঙ্খলা কমিটির পাশাপাশি আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি, অনিষ্পন্ন চোরাচালান মামলাগুলো বিষয়ে মনিটরিং সেল, জেলা সড়ক নিরাপত্তা কমিটি এবং সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানান হয়, জানুয়ারি মাসে ৯৮টি অভিযানে ২২৭টি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত