ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপির দুর্নীতি কমানোর কথা বিশ্বাসযোগ্য নয়

বললেন শিবির সভাপতি
বিএনপির দুর্নীতি কমানোর কথা বিশ্বাসযোগ্য নয়

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয়। তারা আগে দ্রব্যমূল্য কমানো ও সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি।

গতকাল রোববার কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় তিনি আরও বলেন, বিএনপি অতীতে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। কৃষকদের ঋণ মওকুফ, বেকারদের ভাতাসহ বিভিন্ন উদ্যোগের কথা বলা হয়েছিল। কিন্তু সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তাদের এমন কথা শুনলে ?শয়তানও মিটিমিটি হাসে।

শিবির সভাপতি বলেন, দেশে নতুন করে জুলুমণ্ডনির্যাতনের রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। জনগণ এসব কর্মকাণ্ড আর দেখতে চায় না। সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের ঘটনার জন্য বিএনপি ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ তোলেন শিবির সভাপতি।

জনসভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত