
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে জামায়াত ইসলামির প্রার্থী ড. ইকবাল হোসেনকে (দাঁড়িপাল্লা) এবং নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিনকে (শাপলা কলি) সমর্থন দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দুই প্রার্থীর সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
?গত শনিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের (রিকশা) নির্বাচনি পথসভায় এসে তিনি এ ঘোষণা দেন। এ আসনে খন্দকার আনোয়ার এবং নারায়ণগঞ্জ-৩ আসনে শাহজাহান শিবলী রিকশার প্রার্থী ছিলেন। এ সময় মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের জোটগত একক প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। এখানে আমাদের প্রার্থীর (রিকশা) বিজয়ী হওয়া দুষ্কর হবে।