ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বড়াইগ্রামে কৃষি প্রশিক্ষণ

বড়াইগ্রামে কৃষি প্রশিক্ষণ

পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাটোরের বড়াইগ্রামে কৃষক-কৃষানিদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলার বাটরা-কুন্ডুপাড়া ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করে। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মে মাহাদি হাসান ও কৃষক প্রতিনিধি বিউটি খাতুন বক্তব্য রাখেন। প্রশিক্ষণে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির কৌশল, সহজশর্তে কৃষিঋণ সুবিধা, বাজার ব্যবস্থাপনা, বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনের ব্যাপারে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কৃষককে কেন্দ্র করেই আমাদের সব পরিকল্পনা। কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি, জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা ও ফলন বৃদ্ধিতে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প কাজ করছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এ প্রকল্প কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান, প্রশিক্ষণ, আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত