ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কুষ্টিয়ার সাবেক মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ার সাবেক মেয়রসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পৌর তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগ দলীয় কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার সকালে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায় মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন- কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী, সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২৬ জুলাই কোনো রেকর্ডপত্র বা রেজুলেশন ছাড়াই অগ্রণী ব্যাংক পিএলসি’র থানাপাড়া শাখায় ‘দরিদ্র তহবিল’ নামে একটি চলতি হিসাব একক স্বাক্ষরে খোলা হয়। পরে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভবনের নকশা অনুমোদন ও লাইসেন্সের ক্ষেত্রে সরকারি ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। আদায়কৃত অর্থ ব্যাংকে জমা দিয়ে যথাযথ রেকর্ড বা রেজুলেশন ছাড়াই বিভিন্ন খাতে ব্যায় দেখিয়ে পরস্পর যোগসাজস ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মোট ৫ কোটি ২১ লাখ ৭ হাজার ৫৬৯ টাকা আত্মসাৎ

করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মইনুল আহসান রওশনী বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত