ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে রাজস্ব আদায়ে ফের রেকর্ড গড়েছে ট্রাফিক বিভাগ

সিরাজগঞ্জে রাজস্ব আদায়ে ফের রেকর্ড গড়েছে ট্রাফিক বিভাগ

সিরাজগঞ্জে ট্রাফিক পুলিশ বিভাগ আবারও রাজস্ব আদায়ে রেকর্ড গড়েছে। ডিসেম্বর মাসের রেকর্ড ভেঙ্গে জানুয়ারী মাসে এ রেকর্ড গড়ে। এ নিয়ে দুই বার এ রেকর্ড সৃষ্টি করায় প্রশংসিত হয়েছে পুলিশ প্রশাসন। সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ বিভাগের পরিদর্শক মোফাকখারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু মহোদয়ের দিক নির্দেশনায় বিভিন্ন যানবাহনের এ রাজস্ব আদায় করা হয়েছে। গত জানুয়ারী মাসে ৭৬২টি মামলার বিপরীতে ৪১ লাখ টাকার অধিক রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ বিভাগ। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৫৭৫টি মামলার বিপরীতে ৩০ লাখের অধিক টাকা রাজস্ব আদায় করা হয়েছিল। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এ জরিমানার টাকা আদায় করা হয়। রেজিস্ট্রেশন ও বৈধ কাগজপত্রবিহীন মোটরসাইকেল, বাস, ট্রাক ও সিএনজি চালানো এবং ট্রাফিক আইন অমান্য করে যানবাহন চালানোয় জানুয়ারী মাসে অনলাইনে ৭৬২টি মামলা করা হয়েছে। এসব মামলার বিপরীতে অনলাইনে ইউএস ক্যাশের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৪১ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা। এ রাজস্ব আদায় সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ অফিসের দ্বিতীয়বারের মতো রেকর্ড। এর আগে এ বিভাগে ১ মাসে কখনও এতো টাকা রাজস্ব আদায় হয়নি। তিনি আরও বলেন, রেজিস্ট্রেশনবিহীন ২১৬টি মোটরসাইকেল আটকের পর মালিকরা বিআরটিএ অফিসে টাকা জমা দেওয়ার পর তা ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত